Logo
Logo
×

সংবাদ

গাজীপুরে তিন জায়গায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৩৩ এএম

গাজীপুরে  তিন জায়গায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

গাজীপুরে  তিনটি স্থানে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। প্রত্যেক ঘটনায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, বুধবার ভোরে গাজীপুরের ভোগড়া বাইপাস সংলগ্ন পেয়ারাবাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিস। স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

একই সময়ে, শ্রীপুর উপজেলার বেরাইদের চালা নামক এলাকায় একটি মিনিবাসে আগুন দেওয়া ঘটনা ঘটে। শ্রীপুর ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে রাত ১০টার দিকে কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের চক্রবর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে মিনিবাসটির আসনগুলো পুড়ে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ভোরে দুটি স্থানে—ভোগড়া এবং বেরাইদের চালায়—আগুন লাগানো হয়েছে। আর তার আগের রাতে চক্রবর্তী এলাকায় এ ধরনের আরেকটি ঘটনা ঘটে। তবে তিনটি ক্ষেত্রের কোথাও কেউ হতাহত হয়নি।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন