Logo
Logo
×

সংবাদ

ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম

ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।’

তবে বাসটিতে কিভাবে আগুন লেগেছে, অথবা ঘটনাকালে বাসটিতে যাত্রী ছিল কিনা কিংবা এটি পার্কিং অবস্থায় ছিল কিনা— সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

জানা গেছে, বাসটির পাশ দিয়ে সাত-আটজন তরুণ হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করেই বাসটিতে আগুন ধরে যায়। এটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা এখনো নিশ্চিত নয়।

এর আগে ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুটি ক্ষেত্রেই আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে, বাসে আগুন লাগার সড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন