পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের সামনে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই লোকজন জড়ো হয়।
গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. ইয়াসিন বলেন, গুলির শব্দ শুনে আমরা হাসপাতালে যাই। গিয়ে দেখি এক অজ্ঞাতনামা ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ব্যক্তির মরদেহ মর্গে রাখা হয়েছে।

