Logo
Logo
×

সংবাদ

১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম

১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। 

এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ জানান, নিবন্ধিত দল হিসেবে জাতীয় পার্টির সঙ্গেও সংলাপের সম্ভাবনা রয়েছে।মানে ইসির নিবন্ধিত দলের সংখ্যা ৫৩টি। গত বছরের ৫ আগষ্টের পটপরিবর্তনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত রয়েছে। ফলে দলটিকে সংলাপে ডাকছে না ইসি। এনসিপি ও গণঅধিকার পরিষদসহ একাধিক দল 'ফ্যাসিবাদের দোসর' আখ্যা দিয়ে জাতীয় পার্টিসহ ১৪ দল শরিকদেরও নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে আসছে। এই অবস্থায় ইসির সংলাপে দলগুলো ডাক পাবে কি-না, তা নিয়ে একধরনের সংশয় ও অনিশ্চয়তা রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন