Logo
Logo
×

সংবাদ

পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম

পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত

পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়। আজ বুধবার তদন্ত প্রতিবদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ দুপুরে প্রধান উপদেষ্টার কাছে মাইলস্টোন স্কুল ও কলেজের বিমান বিধ্বস্ত ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। উড্ডয়ন ত্রুটির কারণেই মাইলস্টোন বিমান দুর্ঘটনা ঘটে। এখন থেকে বিমান বাহিনীর সব প্রশিক্ষণ ঢাকার বাইরে করার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শফিকুল আলম আরও বলেন, কিছু কিছু স্থাপনা যেমন: হাসপাতাল, স্কুল, ওয়্যার হাউজ, স্মল ইন্ডাস্ট্রি এমন স্থাপনা বিমানবন্দর এলাকায় যাতে স্থাপন না করা হয় সে বিষয়ে সিভিল এভিয়েশন অথরিটিকে লক্ষ্য রাখতে তদন্ত প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন