নতুন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সুপ্রিম কোর্টের ৪১ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি হয়। প্রজ্ঞাপনে সই করেছেন সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন।
এই ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা সুপ্রিম কোর্টে নিয়মিত প্র্যাকটিস করেন। এখন থেকে তারা রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করবেন।
এর আগে ২০২৪ সালে অ্যাটর্নি জেনারেল পদে আইনজীবী মো. আসাদুজ্জামানকে এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে ৩ জনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এছাড়া একই বছরের ১৩ আগস্ট আরো ৯ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি পদে নিয়োগ দেওয়া হয়।
এরপর ২০২৪ সালের ২৮ আগস্ট ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছিল।

