Logo
Logo
×

সংবাদ

চলন্ত বাসে নারীকে হেনস্তা করা সেই হেলপার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৭:২৭ পিএম

চলন্ত বাসে নারীকে হেনস্তা করা সেই হেলপার গ্রেপ্তার

চলন্ত বাসে পোশাক নিয়ে এক নারীকে হেনস্তার অভিযোগে হেলপার নিজামুদ্দিনকে(৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল বৃহস্পতিবার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪ এর একটি দল। তিনি রমজান পরিবহনের বাসের হেলপার। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি বলেন, ‘ভিডিওতে নিজামউদ্দিনকে দেখা গেছে এক নারীকে মারতে।'

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, গ্রেপ্তার নিজামুদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। 

উল্লেখ্য, গত বুধবার সিদরাতুল মুনতাহা রহমান নামে এক নারীকে হেনস্তার ঘটনাটি ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বাসে ওই হেলপার এক নারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার গায়ে হাত তোলেন।  

ভুক্তভোগী সিদরাতুল মুনতাহা রহমান আজ ফেসবুকে এক ভিডিওবার্তায় নিজের পরিচয় জানিয়ে এক পোস্টে লেখেন, ‘আমি ভিডিওটি করছি যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন।’ তিনি জানান, এ ঘটনার পর প্রশাসন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল। তিনি তাদের সঙ্গে কথা বলেছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন