অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে এ বৈঠক হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছেন।
তবে উপদেষ্টা পরিষদের বৈঠকে কী সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

