Logo
Logo
×

সংবাদ

নভেম্বরে নতুন পোশাক পাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ পিএম

নভেম্বরে নতুন পোশাক পাচ্ছে পুলিশ

৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কার ও পুলিশের পোশাক পরিবর্তনের দাবি উঠে। জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের দাবি ছিল বর্তমান পোশাক পরিবর্তন করা। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। আগামী নভেম্বরে সেই নতুন পোশাক পেতে যাচ্ছেন পুলিশ সদস্যরা।

পুলিশের পোশাক নির্ধারণ হয়েছে লোহার (আয়রন) রঙের, র‍্যাবের জলপাই (অলিভ) রঙের, আর আনসারের পোশাক সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের। 

সূত্রে জানা গেছে, আপাতত মেট্রোপলিটন পুলিশ সদস্যরা পোশাক পাবেন। পর্যায়ক্রমে সারা দেশের জেলা পুলিশ সদস্যদের নতুন পোশাক দেওয়া হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন