Logo
Logo
×

সংবাদ

জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে অবগত নই: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৫১ পিএম

জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে অবগত নই: পররাষ্ট্র উপদেষ্টা

ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসার বিষয়ে ঘোষণা দিয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট। তবে তার সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

জাকির নায়েক রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশে আসছেন এবং বিভিন্ন জেলায় ঘুরে তার কর্মসূচি পালন করবেন বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে কী বলবেন? এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না। আমি এরকম কিছু শুনিনি। এটা আপনার (প্রশ্নকারী সাংবা‌দিক‌) কাছ থেকেই প্রথম শুনলাম।

এ সময় ঢাকায় নতুন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিয়োগ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে এমন কেউ আসবেন না, যার কারণে কোনো সমস্যা বা বিতর্কের সৃষ্টি হয়। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন