Logo
Logo
×

সংবাদ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’র কারণে বাংলাদেশে বুধবার-বৃহস্পতি–শুক্রবারে বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’র কারণে বাংলাদেশে বুধবার-বৃহস্পতি–শুক্রবারে বৃষ্টি হতে পারে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আজ মঙ্গলবার সন্ধ্যা বা রাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানতে পারে।

আজ সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,২৯০ কিমি দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল। বাতাসের একটানা গতি ঘণ্টায় ৯০ কিমি, যা দমকায় ১১০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলতে এবং গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানিয়েছেন, ঘূর্ণিঝড় স্থলভাগে ওঠার পরই বোঝা যাবে বাংলাদেশের উপকূলে কতটা প্রভাব ফেলবে। আজ তেমন বৃষ্টি নেই, তবে বুধবার থেকে সামান্য এবং বৃহস্পতিবার–শুক্রবারে বৃষ্টি বাড়তে পারে।

‘মোন্থা’ নামটি দিয়েছে থাইল্যান্ড, যার অর্থ ‘সুগন্ধি ফুল’।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন