ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এ এফ রহমান হলের পর এবার শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার হল কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হলের জনসমাগমস্থলে ধূমপান করলে বিদ্যমান আইন অনুযায়ী ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। কেউ মাদক সেবন বা মজুত করলে অভিভাবক ডেকে হল থেকে বহিষ্কার করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে এ এফ রহমান হলের প্রভোস্ট মো. ফারুক শাহ বলেন, অনেক অধূমপায়ী শিক্ষার্থী বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছিল। আমরা ধূমপানের জন্য আলাদা জায়গা নির্ধারণ করে দিতে পারি না।
তবে হলে ধূমপান পুরোপুরি নিষিদ্ধ নয়' উল্লেখ করে প্রভোস্ট বলেন, 'শিক্ষার্থীরা নিজ কক্ষে বা নির্দিষ্ট জায়গায় ধূমপান করতে পারে।'

