Logo
Logo
×

সংবাদ

মঙ্গবার আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বিএনপি নেতা সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পিএম

মঙ্গবার আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বিএনপি নেতা সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামীকাল মঙ্গবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিট সচিবালয়ে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ কী কারণে আইন মন্ত্রণালয়ে যাবেন তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে- জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে নির্বাচনি প্রতীক কী হবে সে বিষয়ে আালোচনা করতে তিনি সচিবালয়ে যাবেন। 

 আরেকটি সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে দেশে ফিরছেন। তার ফেরাকে কেন্দ্র করে কোনো বিষয়ের ওপর আলাপ করতে যাবেন তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন