Logo
Logo
×

সংবাদ

আত্মঘাতী হামলার আশঙ্কায় ঢাকার মার্কিন দূতাবাসে আবার সোয়াট মোতায়েন

মুক্তাদির রশীদ

মুক্তাদির রশীদ

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০১:৩০ এএম

আত্মঘাতী হামলার আশঙ্কায় ঢাকার মার্কিন দূতাবাসে আবার সোয়াট মোতায়েন

আত্মঘাতী হামলার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকার মার্কিন দূতাবাস ও তার আশেপাশে আবারো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে  পুলিশের বিশেষায়িত দল সোয়াট (SWAT)। 

এর আগে দূতাবাসের অনুরোধে ১৩ অক্টোবর রাত থেকে বারিধারার কূটনৈতিক পাড়ায় কয়েকদিনের জন্য সোয়াদ মোতায়ন করা হয়।  সে সময় তিনজন আল কায়েদা সমর্থিত উগ্রবাদীদের নাম পাওয়া যায়। 

সোয়াট (SWAT) যেকোনো সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলায় বিশেষভাবে প্রশিক্ষিত।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সোয়াট মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলা আউটলুককে বলেন, "আত্মঘাতী হামলার  নিরাপত্তা হুমকির কথা বিবেচনা করে সোয়াট মোতায়েন করা হয়েছে।"

আরেকজন কর্মকর্তা জানান এর আগে গুলশান পুলিশ,  ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ইউনিট ও কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল টাইম ইউনিটের কর্মকর্তাদের সাথে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বলছোক অনুষ্ঠিত হয়। 

এ মাসের মাঝামাঝিতে পুলিশের একটি গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, সম্ভাব্য হামলাকারী হিসেবে সন্দেহভাজন তিন ব্যক্তির ছবি তাদের হাতে এসেছে। এই তথ্যের ভিত্তিতেই পুলিশের বিশেষ শাখা (স্পেশাল ব্রাঞ্চ) থেকে ডিএমপি কমিশনারকে একটি গোপন চিঠির মাধ্যমে নিরাপত্তা বাড়ানোর জন্য জরুরি ব্যবস্থা নিতে বলা হয়।

বাংলা আউটলুকের হাতে আসা ওই চিঠিতে দেখা যায়, হামলার ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তার করাসহ দূতাবাসের নিরাপত্তা জোরদার করতে জরুরি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কূটনৈতিক নিরাপত্তা বিভাগের উপ-কমিশনার নূরে আলম তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে, নিরাপত্তা হুমকি এবং সোয়াট মোতায়েনের বিষয়ে মার্কিন দূতাবাসের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন