Logo
Logo
×

সংবাদ

নুরকে ওপেন চ্যালেঞ্জ জানালেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৬:১৩ পিএম

নুরকে ওপেন চ্যালেঞ্জ জানালেন হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে ডিসি-এসপি পদায়নে সুপারিশের অভিযোগ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ভিপি নুরের সুপারিশে কেউ ডিসি-এসপি-ইউএনও হয়নি, কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউএনও হয়েছে। আজ শনিবার ‘রাজনীতিতে স্থিতিশীলতা : নির্বাচন ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন নুর।

তৎক্ষণাৎ এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, যদি কেউ তার বিরুদ্ধে ডিসি-এসপি পদায়নে সুপারিশের কথা প্রমাণ করতে পারেন, তাহলে তিনি রাজনীতি থেকে ইস্তফা দেবেন।

এর আগে নিজের বক্তব্যের শুরু থেকেই বিএনপি, জামায়াত এবং এনসিপিকে নিশানা বানান নুর। তিনি বলেন, ‘মাহফুজ আলম (তথ্য উপদেষ্টা) বলছে যে, সচিবালয় বা আমলাতন্ত্রের ভাগবাটোয়ারা বিএনপি-জামায়াত মিলে করেছে। আমরা তো দেখেছি নতুন দল এনসিপিও জাজ নিয়োগ দিয়েছে। তাহলে তিন দল ভাগবাটোয়ারা করেছে। তিন দলই মিটিংয়ে প্রধান উপদেষ্টার কাছে লিস্ট ধরিয়ে দিয়েছে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন