বিমানবন্দরে আগুনের তদন্তে ৪ দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ: স্বরাষ্ট্র উপদেষ্টা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কি-না, সেটি খতিয়ে দেখতে ৪টি দেশের বিশেজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার বেলা পৌনে ১২টায় বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা আসবেন। তারা তদন্ত করে যাতে ঘটনার কারণ ও দায় বের করতে পারেন।’

