Logo
Logo
×

সংবাদ

দুই গ্রুপের সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ১, আহত ৫০, কয়েকটি বাড়িতে আগুন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১২:৫২ পিএম

দুই গ্রুপের সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ১, আহত ৫০, কয়েকটি বাড়িতে আগুন

গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. নাসির উদ্দিন (৬৫) নামের একজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর এই ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দিন ওই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে। 1

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিরামপুর গ্রামে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান হারুন মিয়ার সঙ্গে একই গ্রামের ব্যবসায়ী সাচ্চু মিয়ার বিরোধ চলছিল।

এই পুরনো বিরোধের জের ধরেই শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সকাল ৬টা থেকে শুরু হয়ে থেমে থেমে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সংঘর্ষ চলে। সংঘর্ষে সাচ্চু মিয়ার সমর্থক নাসির উদ্দিন নিহত হন।

এতে আরও অন্তত ৫০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন