ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর ১২ নম্বরের কালশী রোডে অবস্থিত একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে। পরে রাত ১২ টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, আজ শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টা ১৪ মিনিটের দিকে আগুনের এ ঘটানা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন সংবাদমাধ্যমকো বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, ভবনটির ছয়তলায় গার্মেন্ট, সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ছাড়া, ভবনের দুই-তিনতলায় ‘বিবাহ বাড়ি’ নামে একটি কমিউনিটি সেন্টার রয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ আসেনি বলে জানান তিনি।

