Logo
Logo
×

সংবাদ

অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক আইডিতে সাইবার হামলা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১১:১৫ পিএম

অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক আইডিতে সাইবার হামলা

আল জাজিরা আই ইউনিটের অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার দুপুরে হঠাৎ করে তার ফেসবুক আইডিটি ডিজেবল করে দেওয়া হয়। তবে কে বা কারা এই সাইবার হামলার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। জুলকারনাইন সায়েরের ফেসবুকে ১২ লাখ ফলোয়ার ছিল।

এ বিষয়ে জুলকারনাইন সায়ের বলেন, এর আগেও একবার তার ফেসবুক আইডিটি একটি সাইবার চক্র ডিজেবল করে দেয়। ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে তা চালু করা হয়। আইডিটি পুনরায় সচল করার চেষ্টা চলছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন