ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে তথ্য মন্ত্রণালয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১০:৩১ পিএম
অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে সভাপতি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
পাঁচ সদস্যের এ কমিটিতে সদস্য হিসেবে আছেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
এ কমিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিষয়ে সরকারকে পরামর্শ দেবে। কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তাকে কমিটির কাজের জন্য সহায়তা দেওয়ার নির্দেশ দিতে পারবে।
