Logo
Logo
×

সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ফখরুলের নেতৃত্বে বিএনপির তিন নেতা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ফখরুলের নেতৃত্বে বিএনপির তিন নেতা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল।আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা হলেন– মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ। 

সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন