Logo
Logo
×

সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনী ভোটের আগে-পরে ৮ দিন মাঠে থাকবে

Icon

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৩:২৪ পিএম

আইনশৃঙ্খলা বাহিনী ভোটের আগে-পরে ৮ দিন মাঠে থাকবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৯০ হাজার থেকে ১ লাখ সেনাসদস্য, দেড় লাখ পুলিশ সদস্য ও সাড়ে পাঁচ-ছয় লাখ আনসার সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, সংসদ নির্বাচনে ভোটে আগে-পরে আট দিন মাঠে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বাচনের পরিবেশ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উদ্বেগ নেই।

ভোট প্রস্তুতির মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির প্রথম বৈঠক। এতে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। এর আগে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, মহাপুলিশ পরিদর্শক বাহারুল আলম, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, র‍্যাব এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডির প্রতিনিধি, মহাপরিচালক রয়েছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন