Logo
Logo
×

সংবাদ

দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ পিএম

দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি গঠন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের ইপিজেডসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড তদন্তে স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনিকে প্রধান করে একটি কোর কমিটি গঠন করেছে সরকার। আজ রবিবার সন্ধ্যায় বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম সাংবাদিকদের এ তথ্য জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও দেশের বিভিন্ন স্থানে যে সমস্ত অগ্নিকাণ্ড ঘটছে, তা ১২ সদস্যের এই কমিটি খতিয়ে দেখে একটি প্রতিবেদন দেবেন। ওই প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাগুলো নাশকতামূলক কি না—জানতে চাইলে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, এ বিষয়ে তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। এই কমিটি আগামী ৫ নভেম্বর আবার বৈঠক বসবে। এর আগে প্রতিবেদন পাওয়া যাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকটি বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রধান, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন