Logo
Logo
×

সংবাদ

অগ্নিকাণ্ডের পর শাহজালালে নিরাপদে প্রথম ফ্লাইট অবতরণ

Icon

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১০:১৮ পিএম

অগ্নিকাণ্ডের পর শাহজালালে নিরাপদে প্রথম ফ্লাইট অবতরণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শনিবার রাত ৯টা ৬ মিনিটে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু হয়েছে। ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট নিরাপদে অবতরণ করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি।

এর আগে বেলা আড়াইটার দিকে আগুনের খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন