Logo
Logo
×

সংবাদ

বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণের সময় আনসারের ১৭ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৭:১০ পিএম

বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণের সময় আনসারের ১৭ সদস্য আহত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণের সময় আনসারের ১৭ জন সদস্য আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান।

তিনি জানান, এখন পর্যন্ত ঘটনাস্থলে আমাদের এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৭ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে নয়জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, বাকি আটজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন