শাহজালালে কার্গো কমপ্লেক্সে আগুন, উদ্ধারে ২ প্লাটুন বিজিবি
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আজ শনিবার বেলা সোয়া ২টার দিকে আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে। ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে।

