Logo
Logo
×

সংবাদ

বিমানবন্দরে আগুন, ঢাকার ফ্লাইট নামল সিলেটে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৪:২৬ পিএম

বিমানবন্দরে আগুন, ঢাকার ফ্লাইট নামল সিলেটে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগায় সৌদি আরব থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। আজ শনিবার বিকেলে রিয়াদ থেকে আসা ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বেলা আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে আগুনের এই ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনা ও বিমানবাহিনী।

যেই সেকশনে আগুনের ঘটনা ঘটেছে সেখানে আমদানি করা পণ্য মজুদ রাখা হয় বলেও জানান মাসুদুল হাসান মাসুদ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন