Logo
Logo
×

সংবাদ

কোনো বাঁকা পথে যাবে না নির্বাচন কমিশন: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৪:২১ পিএম

কোনো বাঁকা পথে যাবে না নির্বাচন কমিশন: ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‌সকলের সম্মিলিত প্রচেষ্টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। সারা পৃথিবীর মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। নির্বাচনকে যেনতেন হতে দেওয়া যাবে না। এটা পরিষ্কার যে, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এতে কারও কোনো সন্দেহ নেই। এই নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন কোনো বাঁকা পথে যাবে না। কারও পক্ষে বা উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করবে না। এটা নির্বাচন কমিশনের ‘কমিটমেন্ট’ বা ওয়াদা। এই সাহস কমিশনের আছে।

আজ শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা এফআইভিডিবি হলরুমে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ নিরুপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল আরও বলেন, ‘নির্বাচন নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে। এটা পরিষ্কার বার্তা যে, রোজার আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার এ বিষয়ে খুবই সচেতন। পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোও এ বিষয়ে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে।’ 

কর্মকর্তাদের উদ্দেশে এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন আপনাদের সাথে আছে। আপনারা একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সব ধরনের পরিবেশ পাবেন। নির্বাচন বাস্তবায়নকারী কর্মকর্তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমাদের (ইসি কর্মকর্তা) পরিষ্কার ও নিরপেক্ষ থাকতে হবে। সাহসের সাথে নির্বাচন পরিচালনা করতে হবে। নির্বাচন কমিশন, পুলিশ, আনসারসহ সব ধরনের আইন-শৃঙ্খলা বাহিনী আপনাদের পাশে আছে। সুনামগঞ্জে ৫০৯টি দুর্গম কেন্দ্রের জন্য আলাদা বাজেট করা হবে।

নির্বাচন কমিশনার বলেন, কেউ এই নির্বাচনকে কলঙ্কিত বা কলুষিত করার চেষ্টা করলে তাকে রেহাই দেওয়া হবে না। পরিষ্কার ঘোষণা, তিনি যত বড় বাহাদুরই হোন না কেন, যত ক্ষমতাশালী থাকেন না কেন- নির্বাচন কমিশন কোনো কম্প্রোমাইজ করবে না। এবারের কনসেপ্ট হচ্ছে, আমাদের প্রিজাইডিং অফিসাররাই হচ্ছেন চিফ ইলেকশন কমিশনার। আমরা তাদের বিষয়টি খুই গুরুত্ব সহকারে দেখছি

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন