Logo
Logo
×

সংবাদ

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ পিএম

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠানস্থলে আসেন তিনি। 

এছাড়া ইতিমধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত আছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি আলী রীয়াজ।

অনুষ্ঠানস্থলে উপস্থিত রয়েছে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের নেতারা। তবে উপস্থিত নেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো নেতা। মঞ্চে নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন প্রমুখকে দেখা গেছে।

এছাড়া, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে অন্যান্য অতিথিরাও উপস্থিত হতে শুরু করেছেন। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন