Logo
Logo
×

সংবাদ

খালেদা জিয়ার হাতে জুলাই সনদ স্বাক্ষরের আমন্ত্রণপত্র তুলে দিল ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৯:০২ পিএম

খালেদা জিয়ার হাতে জুলাই সনদ স্বাক্ষরের আমন্ত্রণপত্র তুলে দিল ঐকমত্য কমিশন

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাক্ষরের আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন কমিশনের একটি প্রতিনিধি দল।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য কমিশন) মনির হায়দার।

এর আগে, নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য গতকাল বুধবার রাতে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন