Logo
Logo
×

সংবাদ

চট্টগ্রাম ইপিজেডে অগ্নিকাণ্ড

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৬:২৬ পিএম

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। পাশাপাশি কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীর পাঁচটি ইউনিট। 

আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপ কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীর পাঁচটি ইউনিট।

এদিকে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুটি প্লাটুন।

এর আগে আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে দক্ষিণ হালিশহরে অবস্থিত ৯ তলা ভবনটিতে আগুন লাগে। সেটি আস্তে আস্তে নিচের দিকে ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। পরে বাংলাদেশ নৌবাহিনীর পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক মো. জসিম উদ্দিন বলেন, বেলা ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। হতাহত ও ক্ষতির বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন