Logo
Logo
×

সংবাদ

রাকসু ভোটের পরিবেশ শান্তিপূর্ণ, প্রয়োজনে আসবে সেনাবাহিনী: আরএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৪:০৩ পিএম

রাকসু ভোটের পরিবেশ শান্তিপূর্ণ, প্রয়োজনে আসবে সেনাবাহিনী: আরএমপি কমিশনার

রাকসু নির্বাচন পরিদর্শনের পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি ) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। প্রায় আড়াই হাজার পুলিশ সদস্য, র‍্যাব ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। তারপরও যদি প্রয়োজন হয়, আহ্বান করলে সেনাবাহিনীও আসবে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আরএমপি কমিশনার বলেন, আমাদের নিরাপত্তার কোনো শঙ্কা নেই, কোনো সমস্যাও নেই। আমি নিজেও ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করলাম। কোথাও কোনো সমস্যা নেই।’ তিনি বলেন, ‘সেনাবাহিনী সরাসরি এই নির্বাচনে থাকবে না। যদি প্রয়োজন হয়, আমরা যদি আহ্বান করি, তাহলে তারা আসবে।

মোহাম্মদ আবু সুফিয়ান আরও বলেন, ‘সবার সঙ্গে আমাদের যোগাযোগ আছে। প্রার্থীরা যদি আচরণবিধি মেনে চলেন, তাহলে কোনো সমস্যা হবে না।’

আরএমপি কমিশনার  জানান, ভোটের আগের দিন বুধবার থেকেই ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এটি বলবৎ থাকবে শুক্রবার পর্যন্ত।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন