Logo
Logo
×

সংবাদ

হাসপাতালে গেলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম

হাসপাতালে গেলেন খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন। আজ বুধবার (১৫ অক্টোবর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। রাত ১১টার দিকে তিনি হাসপাতালের উদ্দেশে বাসা থেকে বের হন। 

চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার প্রয়োজনীয় কিছু নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরীক্ষা শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

দীর্ঘদিন ধরে নানান জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া। তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে চিকিৎসকরা নিয়মিত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন