Logo
Logo
×

সংবাদ

জুলাই সনদ নিয়ে জরুরি বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৭:০২ পিএম

জুলাই সনদ নিয়ে জরুরি বৈঠক শুরু

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ও বাস্তবায়নের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের ডাকা জরুরি বৈঠক শুরু হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এ বৈঠক শুরু হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের এই বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সূত্রে জানা গেছে, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে শেষ মুহূর্তে বড় মতপার্থক্যের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আগামী ১৭ অক্টোবর শুক্রবার পূর্বঘোষিত সনদ স্বাক্ষর অনুষ্ঠান আদৌ হবে কিনা তা নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা। 

এর আগে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কমিশন প্রধান ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। 

বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ‍্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন