Logo
Logo
×

সংবাদ

চাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ পিএম

চাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬০ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনা। নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ.কে.এম আরিফুল হক সিদ্দিকী।

এবারের নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে ব্যালট পেপারে, আর গণনা করা হচ্ছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। ভোট গণনার পুরো প্রক্রিয়া সরাসরি দেখানো হচ্ছে ১৪টি এলইডি স্ক্রিনের মাধ্যমে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, চাকসু নির্বাচনে হাতে লাগানো অমোচনীয় কালি উঠে যাওয়াসহ বিচ্ছিন্ন কিছু অভিযোগ ছাড়া সার্বিকভাবে ভোটগ্রহণ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার মোট ভোটার ছিল ২৭ হাজার ৫১৭ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় পাঁচটি অনুষদের ১৫টি কেন্দ্রে, যেখানে ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে নির্বাচনে ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৪১৫ জন। আর হল সংসদে ৪৯৩ জন প্রার্থী অংশ নিয়েছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন