Logo
Logo
×

সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ২০ অক্টোবর সংলাপে বসবে ইসি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৩:২৩ পিএম

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ২০ অক্টোবর সংলাপে বসবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আগামী ২০ অক্টোবর সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

 আখতার আহমেদ জানান, আগামী ২০ অক্টোবর পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্যদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর থেকে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ শুরু করে ইসি।

ইতিমধ্যে সুশীল সমাজ, শিক্ষাবিদ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেতৃত্বের সঙ্গে সংলাপ করেছে কমিশন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন