Logo
Logo
×

সংবাদ

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৫:২৭ পিএম

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিএ-১ শাখার যুগ্ম সচিব আহমেদ জামিলের সই করা সেই প্রজ্ঞাপন বলা হয়, ‘সাব রুল (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার দ্য সিভিল এভিয়েশন রুলস, ১৯৮৪ এ রুল ১৬ কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করল।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন