Logo
Logo
×

সংবাদ

রাজধানী থেকে শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:৪৭ পিএম

রাজধানী থেকে শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

ছবি: সংগৃহীত

রাজধানী থেকে শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ সোমবার (১৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রবিবার (১২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থায়নকারী শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন