নির্বাচন সামনে রেখে পশ্চিমা কূটনীতিকদের আবারও দৌড়ঝাঁপ শুরু!
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার গুলশানে অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশনে এক চা-চক্রের আয়োজন করা হয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর) সকালে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইল এই অনুষ্ঠানের আয়োজন করেন।
এই চা-চক্রে পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও গুরুত্বপূর্ণ কূটনীতিকরা অংশ নিয়েছেন।
অতিথিদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, কানাডার হাইকমিশনার অজিত সিং এবং ইতালির রাষ্ট্রদূত আলেসান্দ্রো অ্যান্তোনিও।
এছাড়াও এই চা চক্রে জাপানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তাকাহাসি নোয়াকি, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ফ্রান্সিসকাস জেরারডাস ভ্যান বমেল, নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্রান্ডসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত ইয়ং-সিক পার্ক, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সিগফ্রিড রেংলি এবং জার্মানির রাষ্ট্রদূত মান্যবর রুডিগার লটজ উপস্থিত ছিলেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইসও এই চা-চক্রে যোগদান করেছেন। ফ্রান্সের ডেপুটি রাষ্ট্রদূত গুইলাউম অড্রেম ডি কেরড্রেল এবং নেদারল্যান্ডসের ডেপুটি রাষ্ট্রদূত থিজস উডস্ট্রাও আমন্ত্রিতদের মধ্যে ছিলেন।
কূটনৈতিক সূত্রে আর জানা গেছে, কূটনীতিক পাড়ায় এই বৈঠকের বিশেষ গুরুত্ব বহন করছে।
পুলিশের পক্ষ থেকে তাদের মিটিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে কি বিষয়ে তারা আলাপ করছে বা করেছে তা বিস্তারিত জানা যায়নি।
পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে কূটনীতিকরা যেমন জামাতের সঙ্গে মিটিং করা বাড়িয়েছে, তেমনি তারা নির্বাচন বিষয়ে ঘনঘন মিটিংয়ে বসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও।
সেনা সমর্থিত ওয়ান ইলেভেন সরকারের সময় বিদেশি কূটনৈতিক দের অস্বাভাবিক দৌড়ঝাঁপ দেখা যেত। আর এরপর শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার গঠন করে ১৫ বছর সাত মাসের এক ভয়াবহ সরকার ব্যবস্থা বাংলাদেশের মানুষ দেখেছে। তবে নতুন এই বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।

