Logo
Logo
×

সংবাদ

আমরা স্বাভাবিক এক্সিট চাই: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৬:২৪ পিএম

আমরা স্বাভাবিক এক্সিট চাই: ধর্ম উপদেষ্টা

নির্বাচিত সরকারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে স্বাভাবিক এক্সিট চান বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ শনিবার দুপুরে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা নিজেরা সেইফ এক্সিট চাচ্ছি না, স্বাভাবিক এক্সিট চাচ্ছি। দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি আমার ঘরে থাকবো; বিদেশে পালিয়ে যাবোনা। কারণ, আমার তো দ্বিতীয় কোনও ঘর নেই।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর। এই বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিব বরাবরই তথ্য দিয়ে আসছেন। যদি কোন শঙ্কা থাকে, সেটি নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মনিটর করে যা যা করার করবেন। তবে নির্বাচনের ব্যাপারে আমাদের প্রস্তুতি শতভাগ। 

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন , বাংলাদেশ কোন ইসলামিক রাষ্ট্র নয়; এটি সেক্যুলার রাষ্ট্র এবং আমার সংবিধানও সেকুলার। তাই আমাকে সব ধর্মীয় স্থানে যেতে হবে, এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি একক কোন ধর্মের উপদেষ্টা নই। এগুলো নিয়ে যারা কথা বলছেন, তাদের অপপ্রচারে কান দিবেন না।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন