Logo
Logo
×

সংবাদ

শহিদুল আলম দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১১:৩৩ এএম

শহিদুল আলম দেশে ফিরেছেন

আলোকচিত্রী শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। আজ শনিবার ভোর পাঁচটার দিকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে পা রেখেই শহিদুল আলম বলেন, ‘বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে ফিরে আসার পথ দেখিয়েছে। তবে এটা ভুললে চলবে না, গাজার মানুষ এখনও মুক্ত নয়। এখনও তারা হামলার মুখে, এখনও তাদের ওপর চলছে দমন-পীড়ন। আমাদের লড়াই এখানেই থেমে যেতে পারে না।’

এই মন্তব্যটি শহিদুল আলমের স্বাধীন মিডিয়া প্রতিষ্ঠান ‘দৃক’-এর ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। দেশে ফিরতে সহযোগিতা করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ ও তুরস্ক সরকারের প্রতি। তিনি আরও বলেন, ‘আমাদের মতো আরও বহু ফ্লোটিলা দরকার—যত দিন না ফিলিস্তিন সত্যিকার অর্থে স্বাধীন হয়।’

ফিলিস্তিনের স্বাধীনতা অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দেশে ফেরার সময় শহিদুল আলমকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার স্ত্রী ও মানবাধিকারকর্মী রেহনুমা আহমেদ, জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব, আলোকচিত্রী ও গবেষক মুনেম ওয়াসিফসহ আরও অনেকে।

আজ শনিবার সকাল সাতটার দিকে দৃকের ফেসবুক পেজে শহিদুল আলমের দেশে ফেরার মুহূর্তের ছবি প্রকাশ করা হয়। একই তথ্য নিশ্চিত করেন দৃকের ইনোভেশন ম্যানেজার রাহাত করিম।

পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের ফেসবুক পেজেও শহিদুল আলমের দেশে ফেরার ছবি শেয়ার করা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন