Logo
Logo
×

সংবাদ

ইসরায়েল থেকে মুক্ত হয়ে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ পিএম

ইসরায়েল থেকে মুক্ত হয়ে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে ইসরায়েল থেকে মুক্ত হয়ে তুরস্কে পৌঁছেছেন। আজ শুক্রবার ইসরায়েল থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে করে তুরস্কে পৌঁছান তিনি।

তুর্কি সূত্রে জানা গেছে, তুর্কিশ এয়ারলাইনসের TK 6921 ফ্লাইটে স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করে।


এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেছেন, শহিদুল আলমের মুক্তি ও তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে শুক্রবার সকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে।

পোস্টে আরও লেখেন, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে, আজই শহিদুল আলমকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে আরও বলা হয়, শহিদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিসর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সেসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। তাকে মুক্ত করার জন্য দ্রুত উদ্যোগ নিতে বলা হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন