Logo
Logo
×

সংবাদ

পক্ষপাতের জন্য গণমাধ্যম মালিক-সম্পাদকদের ক্ষমা চাওয়া উচিত: উপদেষ্টা মাহফুজ

Icon

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১০:১৩ পিএম

পক্ষপাতের জন্য গণমাধ্যম মালিক-সম্পাদকদের ক্ষমা চাওয়া উচিত: উপদেষ্টা মাহফুজ

জুলাই গণ-অভ্যুত্থানে ‘পক্ষপাতমূলক’ ভূমিকার জন্য গণমাধ্যম মালিক-সম্পাদকদের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। আজ বৃহস্পতিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মিলনায়তনে ‘গণমাধ্যমে জুলাই ও তারপর’ শীর্ষক প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনিভ

উপদেষ্টা মাহফুজ বলেন, ‘আমি মনে করি, অনেক বড় একটা দাগ রয়ে যাবে। যাঁরা গণমাধ্যমের (যাঁরা সত্য প্রকাশ করেননি) মালিক-সম্পাদক ছিলেন, তাঁদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত।’

মাহফুজ আলম বলেন, ‘অভ্যুত্থানের সময়ে টেলিভিশন চ্যানেলগুলোর ভূমিকা নিয়ে গবেষণা হওয়া উচিত। পিআইবি এটা করবে বলে আশা করি। বাজেটের বিষয় আমি দেখব। তিন-চারটা টিভি যারা জুলাইয়ে ভালো ভূমিকা রেখেছে, তাদের ধন্যবাদ এবং সাধুবাদ। আমরা তাদের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করেছি।’

অভ্যুত্থান-পরবর্তী ঘটনা তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের পর আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল দেশের স্থিতিশীলতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয়টি। তিন দিনের চাপের মধ্যে যেই সরকার গঠন করা হয়েছে, সেটার ভালো-খারাপ সবই ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে এবং আরও হোক। পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যেটা বলা হয়েছে এবং আমরা যখন রাষ্ট্রের দায়িত্বে থাকি, তখন আমাদের অবশ্যই বলতে হয়। কারণ, রাষ্ট্রের ফাংশন ঠিক রাখতে হয়।’

অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে যে ধরনের সহিংস পরিস্থিতির আশঙ্কা করা হয়েছিল, তার ‘কিছুই হয়নি’ বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন