Logo
Logo
×

সংবাদ

রাজবাড়ীতে ইলিশ ধরায় ১৬ জেলে আটক

সেলিম রেজা নিউটন

সেলিম রেজা নিউটন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১১:৫৮ এএম

রাজবাড়ীতে ইলিশ ধরায় ১৬ জেলে আটক

মৎস্য বিভাগ রাজবাড়ী এলাকায় পদ্মা নদী থেকে ইলিশ ধরার অপরাধে ১৬ জেলেকে আটক করেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের জাল।

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক জানিয়েছেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করেন তারা । ডিম ছাড়ার ও প্রজননের সময় ইলিশ রক্ষায় আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত নিষিদ্ধ করেছে সরকার।

মাহবুব উল হক বলেন, ‘মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় এই ২২ দিন ইলিশের মূল প্রজনন মৌসুম। এ সময় নদী থেকে ইলিশ আহরণ বা বিক্রি করা আইনত নিষিদ্ধ।’

তিনি আরও জানান, ‘মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করতে মৎস্য বিভাগ দিনরাত কাজ করছে। আটক জেলেদের কাছ থেকে প্রায় পাঁচ কেজি ইলিশ ও পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।’

পরে ভ্রাম্যমাণ আদালত আটক ১৬ জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

 জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং উদ্ধার করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন