Logo
Logo
×

সংবাদ

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১০:৪৭ পিএম

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশি

ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতদের সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নে বলে জানা গেছে। এর মধ্যে পাঁচজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাবলু, সাহাবুদ্দিন, আমিন সাওদাগর, আরজু ও রকি। 

সূত্র জানায়, ওই ৮ বাংলাদেশি দুকুম সিদরা এলাকার সাগর থেকে মাছ ধরে মাইক্রোবাসে বাসায় ফিরছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনায় তাদের গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

এ বিষয়ে সন্দ্বীপ থানার ওসি সফিকুল আলম চৌধুরী বলেন, তিনি ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহতের খবর শুনেছেন। তারা সবাই উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা বলে জেনেছেন। তবে এখনও নিহতদের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে যোগাযোগ করেননি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন