Logo
Logo
×

সংবাদ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের ৫৬ ব্যাংক হিসাব জব্দ

Icon

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৫:৪৮ পিএম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের ৫৬ ব্যাংক হিসাব জব্দ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম. রুহুল হক ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা ৫৬টি হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফায়েজ এই আদেশ দেন। সহকারী পরিচালক এস. এম. রশেদুল হাসান দুদকের পক্ষে আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, জব্দকৃত ৫৬টি হিসাবের মধ্যে রুহুল হকের নামে রয়েছে ৩৯টি, তার আত্মীয় ইলা হকের নামে ২টি এবং আরেক আত্মীয় জিয়াউল হকের নামে ১৫টি হিসাব। এসব হিসাবে মোট ১৫ কোটি ৪০ লাখ টাকার লেনদেন পাওয়া গেছে।

আবেদনে আরও বলা হয়, সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এসব হিসাবে বিপুল পরিমাণ সন্দেহজনক লেনদেন করেছেন। অনুসন্ধান চলাকালে জানা যায়, তারা এসব হিসাব অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বন্ধক বা বেহাত করার চেষ্টা করছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন