Logo
Logo
×

সংবাদ

গুমের দুই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১২:১৩ পিএম

গুমের দুই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুটি আলাদা মামলায় আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হয়েছে।

উভয় মামলাতেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে।

আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন) এই দুটি অভিযোগপত্র জমা দেয়।

পরে ট্রাইব্যুনালে কর্মরত সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

তিনি জানান, প্রথম মামলাটিতে শেখ হাসিনা ও তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যেখানে পাঁচটি পৃথক অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

অন্য মামলাটিতেও শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। এখানেও পাঁচটি অভিযোগ উল্লেখ রয়েছে বলে জানান গাজী মোনাওয়ার হুসাইন তামীম।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন