Logo
Logo
×

সংবাদ

জাতীয় নাগরিক জোটের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ পিএম

জাতীয় নাগরিক জোটের আত্মপ্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরিতে গণচাপ গড়ে তুলতে রাজনৈতিক দল, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক জোট। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জাতির সংকটে-জাতীয় নাগরিক জোটের আত্মপ্রকাশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশের ঘোষণা দেন জোটের প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে জোটের নেতারা জানান, গণঅভ্যুত্থান পরবর্তী ১৪ মাসে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা ছিল, তা ব্যাহত হয়েছে। কয়েকটি রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের অংশ বিশেষ বিদেশি স্বার্থে নতজানু আচরণ করছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এ পরিস্থিতিতে নাগরিক সমাজের প্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে ‘জাতীয় নাগরিক জোট’।

জোটের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে জাতীয় নাগরিক জোট জানায়, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজন নিশ্চিত করতে গণচাপ গড়ে তুলবে তারা। জনগণের নির্বাচিত সরকার গঠনের লক্ষ্যে নির্দিষ্ট সময়সূচি ঘোষণা ও সব প্রার্থীর জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করার দাবি জানাবে জোটটি।

সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়, আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনে সংস্কার প্রয়োজন। নাগরিক স্বাধীনতা রক্ষায় সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৪, দণ্ডবিধির ৭৭ ধারা, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা সংস্কার বা বাতিল করতে হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এ ছাড়া তাদের সম্পদ বিবরণী প্রকাশ, দায়িত্বের জবাবদিহিতা ও নিরপেক্ষ আচরণের নীতিমালা ঘোষণা করতে হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন