Logo
Logo
×

সংবাদ

ডাকসুর প্রভাব পড়বে না জাতীয় রাজনীতিতে: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০১:৫১ পিএম

ডাকসুর প্রভাব পড়বে না জাতীয় রাজনীতিতে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না। তাঁর মতে, ছাত্র রাজনীতি ও জাতীয় রাজনীতি দুটি পৃথক ক্ষেত্র, এবং একটির ফল অন্যটিতে প্রতিফলিত হওয়ার প্রয়োজন নেই।

 বিবিসি বাংলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “আমি মনে করি গণতান্ত্রিক যাত্রার একটি ভালো উদ্যোগ এটি। ভালো সূচনা। যারা জয়ী হয়েছেন, তাদের প্রতি শুভেচ্ছা রইলো। আমরা চাইব ভবিষ্যতের নির্বাচনগুলো যেন বিতর্কবিহীন ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়।”

সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বিএনপি সমর্থিত ছাত্রদলের তুলনায় বড় ব্যবধানে জয়ী হয়েছে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল। এই ফলাফল নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিশ্লেষণ। তবে এ বিষয়ে তারেক রহমান বলেন, “আমরা চাই না এই অগ্রযাত্রা কোনো বিতর্কের মধ্যে পড়ুক। ডাকসু নির্বাচন একটি ইতিবাচক পদক্ষেপ, তবে এটি জাতীয় রাজনীতির সঙ্গে মেলানো ঠিক হবে না।”

জাতীয় রাজনীতিতে এই ফলাফলের সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, “ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতির জায়গায়, জাতীয় রাজনীতি জাতীয় রাজনীতির জায়গায়। আমি মনে করি না এই নির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতিতে কোনো পরিবর্তন আনবে।”

তিনি আরও উল্লেখ করেন যে, ডাকসু নির্বাচন গণতন্ত্র চর্চার একটি অংশ হিসেবে দেখা উচিত। এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার শুরু, যেখানে তরুণ প্রজন্ম নেতৃত্বের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়,” বলেন তারেক রহমান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই বক্তব্য বিএনপির পক্ষ থেকে একটি কৌশলগত অবস্থান প্রকাশ করে—যেখানে তারা ছাত্র রাজনীতির ঘটনাকে জাতীয় রাজনীতির সঙ্গে সরাসরি না জড়ানোর নীতি অবলম্বন করছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন