Logo
Logo
×

সংবাদ

আ.লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ পিএম

আ.লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপি জানিয়েছে, রবিবার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ডিবি-গুলশান বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নিকেতন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। বি এম মোজাম্মেল হকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন–সংক্রান্ত একটি হত্যা মামলা ছাড়াও ঢাকা মহানগর এলাকায় আরও আটটি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার বি এম মোজাম্মেল হকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন